advertisement
advertisement

‘অসুস্থ ছেলেকে হারানোর কষ্টটা ওকে ভেতরে–ভেতরে তাড়িয়ে বেড়াত’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ণ
‘অসুস্থ ছেলেকে হারানোর কষ্টটা ওকে ভেতরে–ভেতরে তাড়িয়ে বেড়াত’

নাসিমা খান ও শবনম

advertisement

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। গতকাল রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন নাসিমা খান। এরপর ষাটের দশকে ঢাকা ও লাহোরের চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান।

তাঁর সমসাময়িক অভিনেত্রী শবনমের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। অভিনয়জীবনে একসঙ্গে কাজ করেছেন মাত্র একটি ছবিতে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ছিল গভীর। নাসিমা খানের মৃত্যুর পর তাঁর অভিনয়প্রতিভা, দীর্ঘদিনের বন্ধুত্ব ও শেষজীবনের বেদনার কথা স্মরণ করলেন বরেণ্য অভিনেত্রী শবনম।ষাটের দশকে ঢাকার চলচ্চিত্রে যে কজন অভিনেত্রী পরিচিতি পেয়েছিলেন, নাসিমা খান তাঁদের অন্যতমআমরা কাছাকাছি সময়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছি।

দুজনেরই পুরান ঢাকায় বাড়ি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর