advertisement
advertisement

পুরোনো জিনিসে স্বজনের স্মৃতি, আগলে রাখছে সুন্দরবন জাদুঘর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
পুরোনো জিনিসে স্বজনের স্মৃতি, আগলে রাখছে সুন্দরবন জাদুঘর

সুন্দরবন মিউজিয়ামের পাশে গোলপাতা ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বনজীবী মার্কেটের ঘর। ৫ অক্টোবর দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামে

advertisement

একসময় গরু দিয়ে ধান মাড়াইয়ের সময় গরুর মুখে পরানো হতো গোল ঝুড়ির মতো একটি জিনিস। স্থানীয় মানুষ এটিকে বলতেন ‘ঠুসি’। সাতক্ষীরার শ্যামনগরের পূর্ব ধানখালী গ্রামের সখী রানী মণ্ডলের (৪৬) বাড়িতেও ছিল একটি ঠুসি। বহুদিন ঘরের এক কোণে পড়ে থাকা ঠুসিটি একদিন তিনি তুলে দেন বাড়ি থেকে কাছেই একটি সংগ্রহশালার কর্মীর হাতে।

এখন সেই পুরোনো ঠুসি সযত্নে সাজানো আছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামের ‘সুন্দরবন মিউজিয়ামে’। সখী রানী মাঝেমধ্যে সেখানে যান। নিজের দেওয়া জিনিস দেখেন। শুধু সখী রানী নন, সংগ্রহশালার প্রায় প্রতিটি পুরোনো জিনিসের সঙ্গেই জড়িয়ে আছে কারও না কারও স্মৃতি। পূর্ব ধানখালীর সুবোধ মণ্ডলের (৫২) দেওয়া একটি ক্যাসেটের সঙ্গে জড়িয়ে আছে তাঁর মামার স্মৃতি।

ক্যাসেটটি দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে সুবোধ বলেছিলেন, ‘আমার মামা এটা আমাকে দিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর