প্রায় চার দশকের পথচলায় কেবল ভবন নয়, নগরজীবনের মান উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করা শেল্টেক্ সাড়ে চার হাজারের বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেস ক্রেতাদের বুঝিয়ে দিয়েছে।
এর মধ্যে ৯৯ দশমিক ৩ শতাংশ প্রকল্প ‘সময়মতো’ হস্তান্তরকে প্রতিষ্ঠানটি ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে দেখছে।১৯৮৮ সালে যাত্রা শুরুর করা প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রতিটি প্রকল্পে স্থায়ী মূল্য, দায়িত্বশীল উন্নয়ন এবং মানুষের প্রতি অঙ্গীকারের প্রতিফলন ঘটানোই তাদের চেষ্টা।শেল্টেক্ ৩৮ বছরের এ পথচলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫০টির বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেস হস্তান্তর করেছে।
পাশাপাশি সাশ্রয়ী আবাসনের উদ্যোগও রয়েছে প্রতিষ্ঠানটির।কর্মকর্তারা বলছেন, এত বছরে তাঁদের সবচেয়ে ‘বড় প্রাপ্তি’ গ্রাহক ও জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী আস্থা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।