advertisement
advertisement

হুতি বিদ্রোহীদের হামলার শঙ্কার রাতে রোনালদোর গোল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
হুতি বিদ্রোহীদের হামলার শঙ্কার রাতে রোনালদোর গোল

রোনালদোকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের অভিনন্দন

advertisement

রিয়াদে আল–আওয়াল পার্কে নিরাপত্তার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি। হুতি বিদ্রোহীদের রিয়াদ অভিমুখে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এরপর সৌদি নাগরিক সুরক্ষা বাহিনী নিরাপত্তা সতর্কবার্তা জারি করলে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

গতকাল রাতে রিয়াদে অন্তত তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।আল-আওয়াল পার্কে গ্যালারিতে হাতে গোনা অল্প কিছু দর্শক খেলা শুরুর অপেক্ষায় নিজ নিজ আসনে বসে ছিলেন। দুই দলের খেলোয়াড়েরাও অপেক্ষায় ছিলেন মাঠে। পরে স্টেডিয়ামে স্পিকারে পরিস্থিতি নিরাপদ বলে ঘোষণা দেওয়ার পর শুরু হয় খেলা।

সম্প্রচারকারী টিভি চ্যানেল নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল।তবে এসব ঘটনার কোনো প্রভাব পড়েনি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর