advertisement
advertisement

ইতিহাসে প্রথম মৌল আবিষ্কার হয়েছিল কীভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ইতিহাসে প্রথম মৌল আবিষ্কার হয়েছিল কীভাবে

পরমাণু মৌলের প্রতীকী ছবি

advertisement

তুমি কখনো কেক বানিয়েছ? একটা সুস্বাদু কেক বানাতে কী কী লাগে? ময়দা, ডিম, চিনি, মাখন আর একটুখানি বেকিং পাউডার। এই কয়েকটা জিনিস ঠিকমতো মেশালেই দারুণ স্বাদের কেক তৈরি হয়ে যায়। এখন একটা প্রশ্ন করি। আমাদের এই বিশাল পৃথিবী, তুমি, আমি, তোমার পড়ার টেবিল, কিংবা রাতের আকাশের ওই মিটমিট করে জ্বলা তারাগুলো কী দিয়ে তৈরি? এসবেরও কি এমন কোনো উপাদান আছে, যা মিশিয়ে এই সবকিছু তৈরি হয়েছে?হ্যাঁ, আছে!

আমাদের চারপাশের সবকিছুই একধরনের উপাদান দিয়ে তৈরি। বিজ্ঞানের ভাষায় এই উপাদানগুলোকে বলা হয় এলিমেন্ট। বাংলায় আমরা বলি মৌল। সোনা, রুপা, লোহা, অক্সিজেন একেকটা মৌল। এগুলো প্রকৃতির লেগো ব্লকের মতো। লেগো ব্লকজুড়ে যেমন বিশাল দুর্গ বানানো যায়, তেমনি বিভিন্ন মৌলজুড়ে তৈরি হয়েছে আমাদের এই পৃথিবী। রসায়নবিদেরা নতুন নতুন মৌল আবিষ্কারের জন্য যুগ যুগ ধরে মাথার ঘাম পায়ে ফেলেছেন।

এই এলিমেন্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য তৈরি হয়েছে পর্যায় সারণি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর