জয়ের পর দর্শক অভিবাদনের জবাবে কভেন্ট্রি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড
জয়ের পর খেলোয়াড়দের প্রতি কভেন্ট্রি সিটি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পরামর্শ, পা মাটিতেই রাখতে হবে। কিন্তু তা কীভাবে সম্ভব? প্রিমিয়ার লিগে গতকাল রাতে কভেন্ট্রি অ্যারেনায় যা ঘটে গেছে, তাতে ল্যাম্পার্ডের শিষ্যদের আকাশে ওড়ার কথা!নিউক্যাসল ইউনাইটেড এখন মাঝ–টেবিলের দল হলেও ইংলিশ ফুটবলে কুলীন ক্লাবগুলোর একটি। কভেন্ট্রি তাদের মুখোমুখি হওয়ার আগে ছিল প্রিমিয়ার লিগে অবনমন তালিকায়।
অসম শক্তির এ ম্যাচেই কি না কভেন্ট্রি জিতেছে ৪-১ গোলে!শুধু কী তা–ই, ঘরের মাঠ কভেন্ট্রি অ্যারেনায় গত ২৫ বছরে প্রিমিয়ার লিগে এটা তাঁদের প্রথম জয়। মজার বিষয়, প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি এর আগে সর্বশেষ নিজেদের মাঠে জয়ের সময় সাবেক ‘স্পাইস গার্ল’ এমা বান্টনের একটি গান ছিল টপ চার্টের শীর্ষে—‘হোয়াট টুক ইউ সো লং?’কভেন্ট্রির এই জয়ে বান্টনের সেই গানের শিরোনামের মতো মানানসই আর কিছু হতে পারে না।
‘বেবি স্পাইস’–এর সেই গানটি হয়তো অনেকের স্মৃতিতেই স্থায়ী হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।