ব্যাংকিং খাতের প্রচলিত নিয়োগের বাইরে খেলোয়াড়দের জন্য চাকরির বিশেষ সুযোগ নিয়ে এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার’ থেকে শুরু করে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও)’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থী নির্বাচন ও পদায়নের ক্ষেত্রে শিক্ষা ও অভিজ্ঞতার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলায় যুক্ত প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।খেলোয়াড়দের জন্য বিশেষ অগ্রাধিকার প্রতিযোগিতামূলক খেলাধুলায় যাঁদের ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে, তাঁরা এই নিয়োগে বিশেষ প্রাধান্য পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ক্রিকেট বা ফুটবলে দেশের স্বীকৃত প্রথম বিভাগ কিংবা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী। বাংলাদেশ জাতীয় বয়সভিত্তিক দলের হয়ে প্রতিনিধিত্বকারী বা অংশগ্রহণকারী।
জাতীয় পর্যায়ে স্বীকৃত বিভাগীয় বা জেলা দলের খেলোয়াড়।বর্তমানে করপোরেট স্পোর্টস (যেমন আন্তব্যাংক টুর্নামেন্ট) বা প্রতিযোগিতামূলক লিগে সক্রিয় খেলোয়াড়দের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।