মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলা চলছে
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে না। কারাগার থেকে তিনি ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান।প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, তাঁদের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।
আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি মামলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল।জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার প্রথম দিনের জবানবন্দি৮ অক্টোবর ট্রাইব্যুনালে শুনানিতে জিয়াউল আহসানের আইনজীবী ও বোন নাজনীন নাহার করেছিলেন, তাঁকে (জিয়াউল আহসান) কারাগার থেকে ট্রাইব্যুনালে একা একটি গাড়িতে আনা-নেওয়া করা হয়।শুনানিতে নাজনীন নাহার বলেছিলেন, প্রিজন ভ্যানে জিয়াউল আহসানকে একা আনা-নেওয়া করা বিপজ্জনক, উদ্বেগজনক বিষয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা ভালো নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।