অকালপ্রয়াত শিক্ষক কাজী মসিউর রহমানের স্মৃতিতে গোবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অকালপ্রয়াত শিক্ষক কাজী মসিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গোবিপ্রবি বন্ধুসভা। গত ৮ অক্টোবর আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিম, বহেড়া, হরীতকী, আমলকী, পেয়ারা, কাঁঠাল, জলপাই, লেবু, আম ও শিশুগাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি চারা এবং সৌন্দর্যবর্ধক পাতাবাহার মিলিয়ে মোট ২০০টি গাছ লাগানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বন্ধুসভার উপদেষ্টা ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, ‘প্রিয় শিক্ষকের স্মৃতিতে এমন উদ্যোগ প্রশংসনীয়। গাছগুলো একদিকে পরিবেশের উপকারে আসবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।’ এ সময় ইতিহাস বিভাগের শিক্ষক মুজাহিদুল ইসলাম মন্তব্য করেন, ভালো কাজের মাধ্যমে মানুষের স্মৃতি ধরে রাখা যায় এবং এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে।
গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার ক্যাম্পাসকে সবুজ করতে এবং শিক্ষকের স্মৃতিকে ধরে রাখতে এ উদ্যোগের কথা জানান। সাধারণ সম্পাদক আল-আমীন শেখ গাছ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে সংগঠনের স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।