advertisement
advertisement

ব্যর্থতা দিবস আজ, দিনটি আমার, আপনারও কি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
ব্যর্থতা দিবস আজ, দিনটি আমার, আপনারও কি

নতুন কিছু করতে গেলে ভুল হতে পারে, ব্যর্থতাও আসতে পারে

advertisement

আমার মতো যাঁরা ব্যর্থ, জীবনে বারবার ব্যর্থ হয়েছেন, তাঁদের নিয়ে কেউ মাথা ঘামান না, পাত্তা দেন না। তবে মন খারাপ করার কোনো কারণ নেই। আজকের দিনটি আমাদের, ব্যর্থদের। আজ ১৩ অক্টোবর ‘ব্যর্থতা দিবস’। পৃথিবী সফল মানুষদের কদর করে। তাঁদের নিয়ে কবিতা লেখা হয়, গান লেখা হয় এবং প্রবন্ধ লেখা হয়। তাঁরা কী খান, কী পরেন, কোন বই পড়েন, কীভাবে সফল হলেন—এসব জানতে মানুষের আগ্রহের শেষ নেই। বিল গেটসের কথাই ধরা যাক।

তিনি কী বই পড়েন, কী ভাবেন—সবকিছুই খবরের শিরোনাম হয়। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর মানুষেরও অভাব হয় না। শুভেচ্ছা নিতে নিতে সফল মানুষেরা ক্লান্ত হয়ে যান।কিন্তু আমার মতো যাঁরা ব্যর্থ, জীবনে বারবার ব্যর্থ হয়েছেন, তাঁদের নিয়ে কেউ মাথা ঘামান না, পাত্তা দেন না। তবে মন খারাপ করার কোনো কারণ নেই। আজকের দিনটি আমাদের, ব্যর্থদের। আজ ১৩ অক্টোবর ‘ব্যর্থতা দিবস’।২০১০ সালে ফিনল্যান্ডে দিবসটির যাত্রা শুরু হয়।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১৭ সালের ১১ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে দিবসটির উদ্দেশ্য হিসেবে ব্যর্থতার ভয় কাটিয়ে ওঠার বিষয়টি তুলে ধরা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর