advertisement
advertisement

চুয়েট উপাচার্যের চেয়ারে কেন সরকারের ছায়া!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
চুয়েট উপাচার্যের চেয়ারে কেন সরকারের ছায়া!

ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম (১২ অক্টোবর ২০২৬, প্রথম আলো)।

advertisement

চব্বিশের গণ–অভ্যুত্থান–পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পাঠ করিয়েছিলেন তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীরা (১৯ সেপ্টেম্বর ২০২৪, প্রথম আলো)।অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আসেন অধ্যাপক ইয়াহ্‌ইয়া আখতার।

গত বছরের জুলাইয়ে এই উপাচার্যের কার্যালয়ে এক শিক্ষকের পদোন্নতি আটকাতে ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতা গিয়ে হট্টগোল করেন।

সে সময় তাঁদের বলতে শোনা যায়, ‘আপনি নিজ যোগ্যতায় (উপাচার্য পদে) বসেননি, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য।’ (৫ জুলাই ২০২৫, প্রথম আলো)।প্রায় এক বছর পর চট্টগ্রামেরই আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে বাতিল করে আগের উপাচার্যকে বহাল রাখার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর