advertisement
advertisement

সিটির শিরোপাগুলো কেড়ে নেওয়া উচিত: স্টিভেন জেরার্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
সিটির শিরোপাগুলো কেড়ে নেওয়া উচিত: স্টিভেন জেরার্ড

লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড

advertisement

স্টিভেন জেরার্ডের সোজা কথা—‘ম্যানচেস্টার সিটির শিরোপাগুলো কেড়ে নেওয়া উচিত।’ইংল্যান্ড ও লিভারপুল কিংবদন্তি কেন এ কথা বলেছেন, তা এতক্ষণে আন্দাজ করে নেওয়ার কথা। ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১০০টির বেশি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে সিটি। পয়েন্ট কাটা থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন, এমনকি নির্বাসনের খড়্গও ঝুলছে সিটির মাথার ওপর।

জেরার্ডের মতে, সিটির নিয়ম ভাঙার ঘটনার পর এমন একটি ‘দৃষ্টান্ত স্থাপন করা উচিত’, যা অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকে।সিটির বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যকার সময়ের। জেরার্ড এ সময়ের মধ্যেই (২০১৫) লিভারপুল ছাড়েন।

২০১৩-১৪ মৌসুমে তাঁর অধিনায়কত্বে লিভারপুল লিগ টেবিলের রানার্স-আপ হয়েছিল এবং সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি।সিটি অবশ্য সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে এবং রায়ের বিরুদ্ধে আপিল করেছে।কঠিন সময় সিটির সামনেম্যানচেস্টারের ক্লাবটির কী ধরনের শাস্তি হওয়া উচিত—জেরার্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল ‘দ্য ওভারল্যাপ’ পডকাস্টে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর