আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
বৈশ্বিক আর্থিক বাজারের স্থিতিশীলতা নিয়ে আত্মতুষ্টিতে ভোগা যাবে না বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার সংস্থাটি বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারের ব্যাপক দরপতন, সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি কিংবা সাইবার হামলার মতো ঘটনা বৈশ্বিক আর্থিক বাজারের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।
এখন পর্যন্ত বাজারে স্থিতিশীলতা বজায় থাকলেও এসব ঝুঁকি উপেক্ষা করার সুযোগ নেই।এই ঝুঁকিগুলোর মধ্যে কোনোটি বড় আকার ধারণ করলে ঋণের ব্যয় বেড়ে যেতে পারে। তখন ভাটা পড়তে পারে বিনিয়োগে। আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহ কঠিন হয়ে উঠতে পারে।
বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর পক্ষে অর্থায়ন পাওয়া কঠিন হতে পারে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবর ২০২৬-এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ হয়েছে আজ মঙ্গলবার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।