advertisement
advertisement

অপ্রতিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে দাবি, বয়সের অজুহাতে কেউ যেন রেহাই না পায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
অপ্রতিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে দাবি, বয়সের অজুহাতে কেউ যেন রেহাই না পায়

অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে

advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মামলার অভিযুক্ত ব্যক্তিদের প্রকৃত বয়স নির্ধারণ করে আইনের আওতায় আনা এবং বয়সের অজুহাতে কেউ যেন বিচার থেকে রেহাই না পান, তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহসভাপতি সাইফুল মালেকের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মাওলাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।মানববন্ধনে শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘অপ্রতিমের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

তাঁরা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে।বাংলা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোসাব আহমেদ বলেন, অপ্রতিম হত্যার প্রায় এক মাস হয়ে গেলেও বিচারের দাবিতে তাঁদের মানববন্ধন করতে হচ্ছে, যা লজ্জাজনক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর