advertisement
advertisement

কাদের মির্জা, তাঁর স্ত্রী ও ছেলের নামে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
কাদের মির্জা, তাঁর স্ত্রী ও ছেলের নামে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ

আবদুল কাদের মির্জা

advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।

আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।কাদের মির্জা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি এবং দলটির সম্পাদক ও মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি ওবায়দুল কাদেরের ছোট ভাই। গতকাল সোমবার দুদক নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে কাদের মির্জা, তাঁর স্ত্রী ও ছেলেকে আসামি করে তিনটি মামলা করেন।

মামলা তিনটিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।দুদক সূত্রে জানা যায়, ১৯৯৯ থেকে ২০০১ এবং ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেন আবদুল কাদের মির্জা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর