উড়ন্ত মশা নিধনে ব্যবহারের জন্য নতুন ওষুধ সাইপারমেথ্রিনের কার্যকারিতা যাচাইয়ে পরীক্ষা চালিয়েছে খুলনা সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নগরে সিটি করপোরেশনের গ্যারেজে
মশার লার্ভা নিধনে মান যাচাইয়ের পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়ায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কেনা দুই হাজার লিটার ওষুধের কার্যাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠানকে ওষুধ ফেরত নিতে নির্দেশ দিয়েছে কেসিসি। এই ওষুধ কিনতে ব্যয় হয়েছিল প্রায় ৫৬ লাখ টাকা।
আজ মঙ্গলবার কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকার মেসার্স এম আর এন্টারপ্রাইজকে এ নির্দেশ দেওয়া হয়েছে।মো. আনিসুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, কেসিসিআগের কেনা দুই হাজার লিটার লার্ভিসাইড পরীক্ষায় মান উত্তীর্ণ হয়নি। তবে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় দ্রুত নতুন ওষুধ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেটারও মান পরীক্ষা করা হবে।এম আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান গাজী প্রথম আলোকে বলেন, ‘কার্যাদেশ বাতিলের কোনো চিঠি এখনো আমরা পাইনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।