advertisement
advertisement

পূজার সাজে ৪ ব্লাউজ, দেখে নিন ছবিতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
পূজার সাজে ৪ ব্লাউজ, দেখে নিন ছবিতে

লাল-সাদা রং বেশি পরা হয় পূজার সময়

advertisement

শাড়ির সঙ্গে ব্লাউজের সম্পর্কটা শুধু মিলিয়ে পরার নয়; বরং একে অন্যকে ফুটিয়ে তোলারও। ব্লাউজের কাট, কাপড়, হাতা কিংবা নকশায় সামান্য পরিবর্তনেই বদলে যেতে পারে শাড়ির পুরো সাজ। তবে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন—সেটিও ভাবনায় থাকলে ভালো ব্লাউজ বেছে নেওয়ার সময়। লাল-সাদা রং বেশি পরা হয় পূজার সময়।

রং একই হলেও কাট আর সাজে নিয়ে আসা যায় ভিন্নতা।কোন শাড়ির সঙ্গে কোন ব্লাউজ সুতি শাড়ির সঙ্গে ব্লাউজ বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা স্বাধীনভাবে ভাবা যায়। চাইলে এর সঙ্গে সিল্কের ব্লাউজও পরা যায়। তবে সিল্কটা যদি একটু ম্যাট ধরনের হয়, তাহলে সুতি শাড়ির সঙ্গে বেশ ভালো মানায়। আবার সুতি শাড়িতে যদি কাজ থাকে, সে ক্ষেত্রে একটু চকচকে সিল্কের ব্লাউজও সুন্দরভাবে মানিয়ে যায়। মসলিন শাড়ির ক্ষেত্রে অবশ্য কাপড় বাছাইয়ে একটু সতর্ক হওয়া ভালো।

মসলিনের সঙ্গে মসলিন বা সিল্কের ব্লাউজই বেশি মানানসই; সুতির ব্লাউজ এখানে খুব একটা যায় না।ব্লাউজের কাট বাছাইয়ের বিষয়টি নির্ভর করবে শাড়িটি কী ধরনেরম্যাট সিল্কের ব্লাউজে চিকন লেস বা সামান্য হাতের কাজ থাকলে সেটি আরও বহুমুখী হয়ে ওঠে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর