advertisement
advertisement

মঙ্গলে প্রাণের চিহ্ন পাওয়া গেছে, তবে নিশ্চিত নন বিজ্ঞানীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মঙ্গলে প্রাণের চিহ্ন পাওয়া গেছে, তবে নিশ্চিত নন বিজ্ঞানীরা

advertisement

মঙ্গলে একসময় প্রাণের অস্তিত্ব ছিল কি না, সেই প্রশ্নের উত্তর হয়তো বিজ্ঞানীদের হাতের কাছেই আছে। নাসার পারসিভারেন্স রোভারের সংগ্রহ করা একটি পাথরে এমন কিছু দাগ পাওয়া গেছে, যা প্রাচীন অণুজীবের উপস্থিতির ইঙ্গিত দিতে পারে। কিন্তু পাথরটি পৃথিবীতে এনে পরীক্ষা করা না গেলে নিশ্চিত হওয়া কঠিন।২০২৪ সালের জুলাইয়ে মঙ্গলের জেজেরো গহ্বরের কাছে নেরেতভা ভ্যালিস নামের একটি প্রাচীন নদী উপত্যকা থেকে পাথরের নমুনাটি সংগ্রহ করে পারসিভারেন্স।

বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘স্যাফায়ার ক্যানিয়ন’। একসময় এই উপত্যকা দিয়ে প্রবল স্রোতে নদী বয়ে যেত। ৩০০ কোটির বেশি বছর আগে নদীর পানি গিয়ে পড়ত একটি প্রাচীন হ্রদে। বিজ্ঞানীদের ধারণা, এমন পরিবেশে প্রাণের অস্তিত্ব থাকলে তার চিহ্ন পাথরে সংরক্ষিত থাকার সম্ভাবনা বেশি।এই শতাব্দীতে মানুষের জন্য ১৭টি বড় স্বাস্থ্যঝুঁকিপাথরটির গায়ে চিতাবাঘের গায়ের ছোপের মতো ছোট ছোট দাগ রয়েছে।

পৃথিবীতে মাটি ও পলিতে অণুজীবের কার্যকলাপের ফলে এ ধরনের দাগ তৈরি হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর