অধ্যাপক জেবা ইসলাম সেরাজ
বিজ্ঞানের বইয়ে অনেক কিছুই পড়া হয়। কিন্তু যাঁরা গবেষণা করে নতুন কিছু জানার বা আবিষ্কার করার চেষ্টা করেন, তাঁদের কাছ থেকে সেই অভিজ্ঞতার গল্প শোনার সুযোগ কতজনের হয়? শিক্ষার্থীদের জন্য দারুণ সেই সুযোগ করে দিতেই আয়োজন করা হয়েছে ‘মিট বাংলাদেশি সায়েন্টিস্টস’। আগামী ১৪ অক্টোবর, বুধবার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন বিজ্ঞানী অধ্যাপক জেবা ইসলাম সেরাজ।
এই আয়োজনের মূল থিম ‘মিট, লার্ন, কোয়েশ্চন, ডিসকভার’। অর্থাৎ পরিচিত হও, শেখো, প্রশ্ন করো, আবিষ্কার করো।অধ্যাপক জেবা ইসলাম সেরাজ বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব লাইফ সায়েন্সেসের গবেষণা ও উন্নয়ন বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। উদ্ভিদের আণবিক জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।
তাঁর গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো লবণাক্ততা সহ্য করতে পারে এমন ধানের জাত উন্নয়ন করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।