advertisement
advertisement

বাংলাদেশেই তৈরি হচ্ছে জ্বালানি সাশ্রয়ী এলপিজি কিটযুক্ত মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশেই তৈরি হচ্ছে জ্বালানি সাশ্রয়ী এলপিজি কিটযুক্ত মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো

মিতসুবিশি এক্সপ্যান্ডার

advertisement

চলতি বছর দফায় দফায় তেলের দাম বাড়ার কারণে গাড়ির জ্বালানি খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে; আর তাই অনেকেই হাইব্রিড গাড়ির পাশাপাশি সিএনজি এবং এলপিজিতে (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) চলা গাড়ি কিনতে আগ্রহী হচ্ছেন। হাইব্রিড গাড়িতে জ্বালানি খরচ কম হলেও ব্যাটারি, বৈদ্যুতিক মোটর, ব্রেক বুস্টারের মতো বাড়তি যন্ত্রাংশ থাকে। এগুলোর যত্ন নিতে হয় নিয়মিত, তাই রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলক বেশি পড়ে।

অন্যদিকে সিএনজি সস্তায় পাওয়া গেলেও গ্যাস–সংকটের সময় বেশ সমস্যা হয়ে থাকে, ট্যাংকও হয় বড়। সিএনজির মতো উচ্চ চাপে প্রবেশ করতে না হওয়ার কারণে এলপিজির ট্যাংক বেশ হালকা ও আকারে ছোট হয়। ফলে এলপিজিতে চলা গাড়ি বেশ নিরাপদ। শুধু তা–ই নয়, অকটেনের প্রায় অর্ধেক দাম হওয়ায় এই জ্বালানি বেশ সাশ্রয়ী।

এসব সুবিধার কারণে এলপিজিতে চলা মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো মডেলের গাড়ি বাংলাদেশেই তৈরি করে বাজারজাত করছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ।।মিতসুবিশি এক্সপ্যান্ডারের ইকোসহ চারটি সংস্করণ রয়েছেমিতসুবিশি মোটরস বাংলাদেশের তথ্যমতে, গাজীপুরের র‍্যাংকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাত আসনের মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়ি তৈরি করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর