advertisement
advertisement

ঢাবিতে গাড়ি চালানো শিখতে গিয়ে ব্রেকের বদলে একসিলারেটরে চাপ, কয়েকজন শিক্ষার্থী আহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
ঢাবিতে গাড়ি চালানো শিখতে গিয়ে ব্রেকের বদলে একসিলারেটরে চাপ, কয়েকজন শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি তুলে দেওয়ায় মার্কেটিং বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত শিক্ষার্থী গাড়ি চালানো শিখছিলেন বলে জানান

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে।

গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব।দুর্ঘটনার পর তাঁকে আটক করে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, তিনি গাড়ি চালানো শিখছিলেন। ব্রেক চাপতে গিয়ে ভুল করে একসিলারেটরে চাপ দিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।নিজেকে তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষকের ছেলে বলে পরিচয় দিয়েছেন।

তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলাম।প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর