ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে লিডারশিপ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সেমিনার
একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি প্রয়োজন সুসংগঠিত দল পরিচালনা এবং কার্যকর যোগাযোগ কৌশলের দক্ষতা। যেসব দক্ষতার মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন এবং ভবিষ্যৎকে এগিয়ে নিতে পারেন। তরুণদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে ‘লিডারশিপ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সেমিনার ২০২৬’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ড্যাফোডিল বন্ধুসভা।
৮ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে এটি অনুষ্ঠিত হয়।সেমিনারে ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির নেতৃত্ব প্রদানের গুণাবলি ও নিজের জীবনের নানারকম অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একজন নেতা হতে গেলে মানুষকে আলাদা করে তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা সম্পর্কে জানানোর প্রয়োজন পড়ে না।
যেকোনো সামাজিক দলগত কাজের মাধ্যমে কোনো জায়গার উন্নয়নের কাজে সাহায্য করে আস্থার জায়গা তৈরি করা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।