advertisement
advertisement

ফরিদপুরে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
ফরিদপুরে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতা খোরশেদ আহমেদকে হাতুড়িপেটা করা হয়েছে। তাঁকে উদ্ধার করে সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

advertisement

ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ করায় এক যুবদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতাকে বাঁচাতে গেলে তাঁর তিন সমর্থককেও পিটিয়ে আহত করা হয়।আহত যুবদল নেতার নাম শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন।

তিনি রামনগর ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য।আহত অন্য তিনজন হলেন একই ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্লা (৫০) ও বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ (৫০)। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারের ডিলারশিপ পেতে নগরকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ১২ থেকে ১৫টি করে আবেদন জমা পড়ে।

আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে ২৪ সেপ্টেম্বর প্রতি ইউনিয়ন থেকে তিনজন করে ডিলারের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর