স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার মজনু রাজা
সহকর্মীদের সঙ্গে স্ত্রীর মুঠোফোনে কথা বলা নিয়ে সন্দেহ করতেন মজনু রাজা। এ নিয়ে স্ত্রী বীথি আক্তারের সঙ্গে প্রায়ই দাম্পত্য কলহ হতো তাঁর। সেই বিরোধের জের ধরে গত ১২ আগস্ট রাতে বীথিকে ধাক্কা দিয়ে খাটে ফেলে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন মজনু। হত্যাকাণ্ডের পর প্রায় দুই মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি মজনুর।
ভারতে পালানোর চেষ্টাকালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে গতকাল সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন।পিবিআই সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বীথি (২২) ও মজনুর (৩৯) বিয়ে হয়। তাঁরা ঢাকার আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকায় বীথির মা-বাবার বাসার পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন।
বীথি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন আর মজনু কাশিমপুরের শৈলডুবি এলাকায় একটি অটোগ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।