advertisement
advertisement

সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম

নাগরিক সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পৌরসভা অডিটোরিয়াম, শরীয়তপুর। ১৩ অক্টোবর ২০২৬

advertisement

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ জন্য ক্ষমতাসীন দল বিএনপি নিয়ন্ত্রিত সিন্ডিকেট দায়ী বলেও অভিযোগ করেছেন তিনি। আজ মঙ্গলবার শরীয়তপুর জেলা শহরের পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সভায় নাহিদ ইসলাম এ অভিযোগ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি ও বাণিজ্যের প্রতিবাদে জেলা এনসিপি এ সভার আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, ১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করেছে। সেই দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। একটা সিলিন্ডার ২ হাজার ৬০০ টাকা হয়ে গেছে।

সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, আর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি।‘চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে’ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি—এ দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর