advertisement
advertisement

৩ বছর পর মুনাফায় ফিরল ডেসকো, শেয়ারের দামে প্রভাব নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
৩ বছর পর মুনাফায় ফিরল ডেসকো, শেয়ারের দামে প্রভাব নেই

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)

advertisement

টানা তিন বছর লোকসানের পর মুনাফায় ফিরেছে বিদ্যুৎ খাতের সরকারি কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেসকো। গত ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটি ৪০ কোটি টাকা মুনাফা করেছে। গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে লোকসান কাটিয়ে কোম্পানিটির আবার মুনাফায় ফিরে আসার তথ্য উঠে এসেছে।ডেসকো শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি।

তালিকাভুক্তির শর্ত হিসেবে কোম্পানিটি আজ মঙ্গলবার মুনাফাসংক্রান্ত এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশ করেছে। ডেসকোর আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এর আগে কোম্পানিটি সর্বশেষ মুনাফা করেছিল ২০২১-২২ অর্থবছরে। ওই বছর শেষে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৬৩ কোটি টাকা। এরপরের বছর ডেসকো ৫৪১ কোটি টাকার লোকসান করে। ২০২৩-২৪ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ৫০৬ কোটি টাকা।

আর ২০২৪-২৫ অর্থবছরে লোকসান কমে দাঁড়ায় ১২৫ কোটি টাকায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর