ব্যায়ামের সময় হৃৎস্পন্দন ও রক্তচাপ বাড়ে, একই সঙ্গে হৃদ্যন্ত্রের ওপর কাজের চাপও বেড়ে যায়
সম্প্রতি খেলতে গিয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের আকস্মিক মৃত্যু এবং গত এপ্রিলে নাইজেরিয়ান সাবেক ফুটবলার মাইকেল এনেরামোও প্রীতি ম্যাচ খেলতে গিয়ে মাঠে পড়ে যান। পরে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কথা জানায়। এ ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে, ব্যায়াম বা খেলাধুলার সময় হঠাৎ এমন বিপদ কেন ঘটে? ব্যায়াম কি তাহলে হৃদ্যন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ?
নাকি ব্যায়ামের ধরন, তীব্রতা ও ব্যক্তির শারীরিক প্রস্তুতির ওপরই ঝুঁকি অনেকটা নির্ভর করে?হৃদ্রোগীদের জন্য নিউমোনিয়া ও ফ্লুর টিকা কেন গুরুত্বপূর্ণহঠাৎ বেশি পরিশ্রমে ঝুঁকি কেন বাড়ে?ব্যায়াম শুরু করলে পেশিগুলোর অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পূরণ করতে হৃদ্যন্ত্রকে দ্রুত ও বেশি রক্ত পাম্প করতে হয়।
ফলে হৃৎস্পন্দন ও রক্তচাপ বাড়ে, একই সঙ্গে হৃদ্যন্ত্রের ওপর কাজের চাপও বেড়ে যায়।সুস্থ শরীর সাধারণত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।