advertisement
advertisement

বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহে ধস, সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি করেছে যে প্রতিষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহে ধস, সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি করেছে যে প্রতিষ্ঠান

বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোনের সরবরাহ কমেছে

advertisement

মেমোরি চিপের সংকটে বিশ্ববাজারে স্মার্টফোনের সরবরাহে বড় ধরনের ধস নেমেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে। শুধু তা–ই নয়, গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনের সরবরাহ সবচেয়ে কম হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ।

মেমোরি চিপের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় স্মার্টফোনের বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ায় মেমোরি চিপের চাহিদা দ্রুত বেড়েছে। এআই খাতের বিভিন্ন প্রকল্পে এসব চিপের বিপুল ব্যবহার স্মার্টফোন নির্মাতাদের জন্য সরবরাহে সংকট তৈরি করেছে।

পাশাপাশি চিপের দামও বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর