অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পরও ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। ১৩ অক্টোবর
পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরোলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। ভবনটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আশপাশের মার্কেট বন্ধ রাখা হয়েছে।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে তারা প্রথম আগুন লাগার খবর পায়। আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গুদামগুলোর মালামাল সরিয়ে তাতে পানি ঢালছে তারা।চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকেআজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আগুন লাগা ভবনটির সামনে এই প্রতিবেদক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাঁদের ভাষ্য, ভবনটি মোট সাততলা। নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ব্যাগ, কসমেটিকস, ছাতা, আতর ও চার্জারের দোকান। প্রতি তলায় ৪০ থেকে ৫০টি দোকান রয়েছে। গতকাল বিকেলে ভবনটির ষষ্ঠ তলায় প্রথম আগুন লাগে।
আগুনে সেখানকার প্রায় সব গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।