advertisement
advertisement

এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

advertisement

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।আজ মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এসএসসিতে আমরা যেটা করব, সেটা হচ্ছে, সর্বোচ্চ দুই বিষয়ে যারা ফেল (অকৃতকার্য) করবে, তাদের ১৫ দিনের মধ্যে আমরা পরীক্ষা নিয়ে নেব।

আমরা ফেলের লিগ্যাসি বছরের পর বছর নিয়ে যাব না।’ফেল করা বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষা নিতে প্রস্তুত শিক্ষা বোর্ডমন্ত্রী বলেন, পুনরায় নেওয়া পরীক্ষার ফলের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, ওই পরীক্ষার্থীরা সাধারণ ধারার শিক্ষায় থাকবে কি না।

পুনরায় পরীক্ষায়ও উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি শিক্ষায় স্থানান্তর করা হবে।বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় বসতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর