এলপিজি সিলিন্ডার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) কয়েক দফা নির্দেশনা দিয়েছে সরকার।
নির্দেশনার মধ্যে রয়েছে নির্ধারিত দামের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এই তথ্য জানান।এলপিজির সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনা করতে জ্বালানি বিভাগ সব জেলা প্রশাসকের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভা করেছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি বলেন, ওই সভায় এলপিজির বাজার তদারকি ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণে নানা নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক জেলা প্রশাসক তাঁর জেলার সব এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।