advertisement
advertisement

কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নিলেন জিয়াউল আহসান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নিলেন জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে আজ মঙ্গলবার কারাগার থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি অংশ নেন।

আজ ট্রাইব্যুনাল আদেশ দেন যে জিয়াউল আহসান ফোনে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন।এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে আজ জেরা করার প্রথম দিন ছিল। আজ শুনানির শুরু থেকে জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন।ট্রাইব্যুনালের এজলাসের দেয়ালে টাঙানো দুটি বড় মনিটরে জিয়াউল আহসানকে দেখা যায়।

এ ছাড়া ট্রাইব্যুনালের বিচারপতি, বিচারক, প্রসিকিউশন, আসামিপক্ষসহ সংশ্লিষ্ট সবার সামনে থাকা কম্পিউটারে তাঁকে দেখা যায়।তদন্ত কর্মকর্তাকে জেরা শুরুর আগে জিয়াউল আহসানের আইনজীবী ও বোন নাজনীন নাহার একটি আবেদনের শুনানি করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর