advertisement
advertisement

সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে ৬২টি ফ্লাইট ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ১৩ অক্টোবর

advertisement

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভোগান্তি কমাতে উড়োজাহাজ সংস্থাগুলোকে সাতটি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।নির্দেশনায় ফ্লাইটের সর্বশেষ তথ্য জানানো, পুনরায় টিকিট বুকিং ও অর্থ ফেরতে সহায়তা এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে।গতকাল সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থাগুলোকে এসব নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে দেশটিতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব উড়োজাহাজ সংস্থাকে অবিলম্বে নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইট বাতিল, বিলম্ব ও সময়সূচির পরিবর্তন সম্পর্কে যাত্রীদের মুঠোফোনে খুদে বার্তা, ফোনকল, ই-মেইল, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানাতে হবে। ফ্লাইটের নতুন সময়সূচি, পুনরায় টিকিট বুকিং, অর্থ ফেরত ও অন্যান্য প্রযোজ্য ব্যবস্থা সম্পর্কেও স্পষ্ট তথ্য দিতে হবে।

ফ্লাইটের অবস্থা নিশ্চিত না হয়ে যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করতে হবে।ভিসার...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর