‘গেম অব থ্রেনাস’–এ লিনা হেডি। আইএমডিবি
ক্যারিয়ারের শুরুতে কাজ পাওয়ার আশায় অস্বস্তিকর পরিস্থিতি মেনে নিয়েছেন। পরে জনপ্রিয় সিরিজে নগ্ন দৃশ্যের জন্য বডি ডাবল ব্যবহার করায় দর্শকের ক্ষোভের মুখেও পড়েছেন। হলিউডের ক্ষমতার রাজনীতি, নারীর শরীর নিয়ে প্রত্যাশা ও নিজের সীমারেখা রক্ষার অধিকার নিয়ে কথা বলেছেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি। অভিনেত্রীর কাজ চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা।
সেই চরিত্রের প্রয়োজনে কখনো কাঁদতে হয়, কখনো সহিংসতার মুখোমুখি হতে হয়, কখনো অভিনয় করতে হয় প্রেম কিংবা অন্তরঙ্গ দৃশ্যে। কিন্তু পর্দায় চরিত্রের প্রয়োজনে নিজের ব্যক্তিগত অস্বস্তি কতটা দূরে সরিয়ে রাখা সম্ভব? আর কোনো দৃশ্যে অভিনয় করতে রাজি না হলে সেই সিদ্ধান্তের জন্য একজন অভিনেত্রীকে যদি কম পেশাদার বলে বিবেচনা করা হয়, তখন কী করবেন তিনি? হলিউড অভিনেত্রী লিনা হেডির অভিজ্ঞতায় এই প্রশ্নগুলো নতুন মাত্রা পেয়েছে।
জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ সার্সি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।