নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সংস্কারকাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের কোচের জানালা সংস্কারে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিনি বলেন, ‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন?’আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সংস্কারকাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার চেয়ে সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন তিনি। এ সময় কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শেখ রবিউল আলম।রেলমন্ত্রী বলেন, এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে না এলে তিনি কোনোভাবেই বুঝতে পারতেন না।
এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও কর্মীদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।বিভাগীয় তত্ত্বাবধায়ককে উদ্দেশ করে মন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেন, এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব।পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেনপরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।