advertisement
advertisement

নেত্রকোনায় মাদকের মামলায় কারাগারে ছাত্রদল নেতা, পরে বহিষ্কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
নেত্রকোনায় মাদকের মামলায় কারাগারে ছাত্রদল নেতা, পরে বহিষ্কার

আবদুল বারী আকন্দ

advertisement

নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।গতকাল সোমবার রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টি অ্যান্ড টি রোড এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অভিযুক্ত আবদুল বারী আকন্দ মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক মিয়া (২৪)।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর