advertisement
advertisement

ছবি-ভিডিও-অডিও-লেখা এআই কি না, তা জানাবে গুগল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
ছবি-ভিডিও-অডিও-লেখা এআই কি না, তা জানাবে গুগল

advertisement

অনলাইন দুনিয়ায় কোনো ছবি, ভিডিও বা অডিও ক্লিপ দেখে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে বিভ্রান্তি দূর করতে গুগল নিয়ে এসেছে নতুন এক সমাধান।গুগলের তৈরি সিন্থআইডি ডিটেক্টর নামের এই ভেরিফিকেশন পোর্টাল এখন বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

ওপেনএআই, এনভিডিয়া, কাকাও এবং শিগগিরই অ্যাপলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ইংরেজি ভাষায় এই সেবা বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য সহজলভ্য করা হয়েছে। এর ফলে ডিজিটাল আধেয় বা কনটেন্টের সত্যতা যাচাই করা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ ও কার্যকর হয়ে উঠেছে।এই পোর্টালের মাধ্যমে যেকোনো মিডিয়া ফাইলের উৎস খুব সহজেই পরীক্ষা করা সম্ভব। এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে synthid.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর আপনার সন্দেহভাজন বা কৌতূহলী ছবি, ভিডিও কিংবা অডিও ফাইলটি ওই পোর্টালে আপলোড করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর