রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়
রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।গতকাল সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অনুরোধ করা হচ্ছে।এ প্রসঙ্গে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, স্কুল চলাকালে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে স্কুলের সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।এই নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু থাকলে অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসনএই নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু থাকলে অভিযান চালানো হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোচিং সেন্টার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।