advertisement
advertisement

৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে গ্রেপ্তার

জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেয়ে ফেলা মো. সাহাদুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মাদারগঞ্জ থানায়

advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছাড়িয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কোয়ালিকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. সাহাদুল্লা (৫৫)। তিনি কোয়ালিকান্দি বাজার এলাকার বাসিন্দা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।স্নেহাশীষ রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাদারগঞ্জ থানাজীবন্ত পাখি চিবিয়ে খাওয়ার বিষয়টি আমাদের নজরে আসার পর ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হচ্ছে।ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাজারের রাস্তার পাশে বসে থাকা মধ্যবয়সী এক ব্যক্তি একটি জীবন্ত ছোট পাখি হাতে নিয়ে এর পালক ছাড়াচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর