মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর বাংলাদেশের উচ্ছ্বাস। ২০১৬ সালে অক্টোবরে
আগামী বছরের বাংলাদেশ সফর সামনে রেখে টেস্ট দলের পরিকল্পনায় নতুন করে ভাবছে ইংল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ তো থাকছেই, পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণকেও গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের।ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, তাঁরা দলের ভারসাম্য ও স্পিন বোলিংয়ের বিকল্পগুলো নিয়ে কাজ করছেন।বাংলাদেশের প্রশংসা করতে গিয়ে নর্থ বলেছেন, বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে তাঁদের। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে নর্থ বলেন, ‘বাংলাদেশ এখন ভালো ক্রিকেট দল, ভালো টেস্ট দল।
সেখানে গিয়ে শুধু ভালো স্পিনারদের মুখোমুখি হতে হবে, বিষয়টা এমন নয়; তাদের বেশ কয়েকজন ভালো পেসারও আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।