কোলাজ: প্রথম আলো গ্রাফিকস
ছিনতাইয়ের নতুন কৌশল ‘ইলেকট্রিক শক’ শিরোনামে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিছু গণমাধ্যমও একই ধরনের শিরোনামে তাদের অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটি প্রচার করছে। কোথাও দাবি করা হচ্ছে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের নতুন কৌশল হিসেবে ‘ইলেকট্রিক শক’ ব্যবহার করা হচ্ছে।ছড়িয়ে পড়া ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়।
এমনকি এটি বাংলাদেশেরও কোনো দৃশ্য নয়। ভারতের ‘The Ghumakkad’ নামক ফেসবুক পেজে প্রকাশিত সাজানো ভিডিওর একটি খণ্ডিত অংশকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।লিংক: এখানে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশের ফুটপাতে পিঠে ব্যাগ নিয়ে এক যুবক কানে মোবাইল ফোন ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় এক ভবঘুরে ছেলে পেছন থেকে এসে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তবে মোবাইল ফোনে ব্যস্ত যুবকটি তাকে পাত্তা দেন না।
একপর্যায়ে ছেলেটি সুযোগ বুঝে যুবকের ঘাড়ে তরলজাতীয় কিছু ছিটিয়ে দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।