দুর্গাপূজা
কল্পনাবিলাসী মন কখন যে পুজোর আমন্ত্রণে সাড়া দিয়ে অচেনা এক গন্তব্যের পথে পা বাড়ায়, কিংবা মনের অগোচরে ভেসে বেড়ানো ছন্দময়তার কাব্যিক ধারা কখন যে বাস্তবের স্পর্শ পেতে চায়, তা বোধ হয় মন নিজেও জানে না। শরতের আগমনী বার্তা আমাকে বরাবরই একটু বেশি স্নাত করে।
শরতের আকাশ, বাতাসের মৃদুমন্দ দোলা, কাশফুলের শুভ্রতা আর শিউলির গন্ধে মিশে থাকে এক অনির্বচনীয় আকুলতা, যেন প্রকৃতি নিজেই তার সব স্নিগ্ধতা উজাড় করে দিয়ে মনকে কোথাও হারিয়ে যেতে আহ্বান জানায়। ১. পুজোর আমন্ত্রণে, অচেনা পথের হাতছানি বছর কয়েক আগে, শারদপ্রাতে দুর্গাপূজার আমন্ত্রণে চরনারচরে (সুনামগঞ্জ) যাওয়ার সিদ্ধান্ত নিই।
মুড়ির টিন বাসের দেখা না মিললেও যে গাড়িগুলোর দেখা পেলাম, তাতে মনে হয়েছিল পঞ্চাশ-ষাট বছরের পুরোনো কোনো যানবাহনের স্মৃতিচিহ্নে চড়ে বসেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।