advertisement
advertisement

এক উৎসবে বিশ্বের নানা স্বাদের কারি, হায়াত প্লেস ঢাকা উত্তরায় ইন্টারন্যাশনাল কারি ফেস্টিভ্যাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
এক উৎসবে বিশ্বের নানা স্বাদের কারি, হায়াত প্লেস ঢাকা উত্তরায় ইন্টারন্যাশনাল কারি ফেস্টিভ্যাল

advertisement

কারির স্বাদে ভিন্নতা খুঁজতে ভালোবাসেন? মসলার ঘ্রাণ, ঐতিহ্যবাহী রেসিপি আর বিশ্বের নানা দেশের জনপ্রিয় খাবারের স্বাদ নিতে ঢাকার ভোজনরসিকদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ এক উৎসব।হায়াত প্লেস ঢাকা উত্তরার জিং রেস্টুরেন্টে ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল কারি ফেস্টিভ্যাল’।

এখানে একই ছাদের নিচে উপভোগ করা যাবে বিভিন্ন দেশের কারি-ভিত্তিক খাবার এবং বিচিত্র স্বাদের মেলবন্ধন।এক টেবিলে বিশ্বের নানা দেশের স্বাদকারি বিশ্বের বিভিন্ন দেশের খাদ্যসংস্কৃতির পরিচিত একটি অংশ। তবে অঞ্চলভেদে এর উপকরণ, মসলার ব্যবহার, রান্নার কৌশল ও পরিবেশনায় রয়েছে নানা বৈচিত্র্য।

সেই বৈচিত্র্য তুলে ধরতেই ইন্টারন্যাশনাল কারি ফেস্টিভ্যালের আয়োজন করেছে হায়াত প্লেস ঢাকা উত্তরা।হোটেলটির অভিজ্ঞ কালিনারি টিম বিশেষভাবে নির্বাচিত রেসিপির মাধ্যমে পরিবেশন করবে বিভিন্ন ধরনের কারি স্পেশালিটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর