advertisement
advertisement

‘মনে হইছিল আজকাই আমি শেষ, হয়তো বেঁচে ফিরতে পারমু না’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
‘মনে হইছিল আজকাই আমি শেষ, হয়তো বেঁচে ফিরতে পারমু না’

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায়

advertisement

তখন সকাল পৌনে ১০টা। অন্যান্য দিনের মতো কারখানায় শ্রমিকের কাজ করছিলেন। হঠাৎ শ্রমিকদের চিৎকার শুরু হয়। এদিকে-ওদিক ছুটতে থাকেন শ্রমিকেরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কালো ধোঁয়ায় চারদিকে অন্ধকার হয়ে আসে। গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ আগুন লাগার ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন বর্ণনা পাওয়া গেছে। আজ বুধবার সকালে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়।

প্রায় চার ঘণ্টা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজেবির সদস্যরা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কারখানাটির চতুর্থ তলায় কাজ করছিলেন শ্রমিক রুমা আক্তার। প্রথম আলোকে তিনি বলেন, ‘অন্যান্য দিনের মতো আজ সকালে কাজে যোগ দিই। হঠাৎ ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে ধোঁয়া আমাদের ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় আমি ও অন্য শ্রমিকেরা দৌড়ে নিচে নেমে আসি।

নিচে নামার সময় আমাদের এক সহকর্মী জ্ঞান হারিয়ে ফেলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর