কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বিভিন্ন তরুণদের সঙ্গে পরিচয়। এরপর তাঁদের সঙ্গে নতুন জীবন শুরু করতে এবং স্বাধীনভাবে বাঁচতে ঘর ছাড়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া কুমিল্লার তিন ছাত্রী। তাদের মধ্যে একজন আবার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট বোনকেও সঙ্গে নেয়। গত সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বের হয়ে যায়।পুলিশের তথ্যমতে, চার শিশু কুমিল্লা থেকে প্রথমে ঢাকায় যায়।
সেখানে বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা চলে যায় হবিগঞ্জে। কিন্তু সিএনজিচালিত এক অটোরিকশাচালকের সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে সোমবার দিবাগত রাত দুইটার দিকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নতুন করে কুমিল্লায় উদ্বেগ তৈরি হয়েছে।বাড়ি ছাড়ার সময় পরিবারের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে গিয়েছিল তারা।
দুই বোনের একজন তাদের পরিবারের একটি অ্যান্ড্রয়েড ফোন কুমিল্লার টাউন হল মার্কেটের একটি দোকানে চার হাজার টাকায় বিক্রি করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।