advertisement
advertisement

বই পড়তে পড়তে ডিজে মিউজিক, জাপানে নতুন ট্রেন্ড ‘বুক রেভ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
বই পড়তে পড়তে ডিজে মিউজিক, জাপানে নতুন ট্রেন্ড ‘বুক রেভ’

advertisement

ডিজে, মৃদু আলো আর বইয়ের পাতায় ডুবে থাকার আয়োজন, পড়াকে একান্ত অভ্যাস থেকে সামাজিক অভিজ্ঞতায় রূপ দিচ্ছে নতুন এই উদ্যোগ।বই পড়ার জন্য সাধারণত আমরা খুঁজি নিরিবিলি একটা কোণ। আর ক্লাবে যাওয়ার কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে উচ্চ শব্দের সংগীত, আলো আর নাচের দৃশ্য। কিন্তু এই দুই অভিজ্ঞতাকে এক করে জাপানে গড়ে উঠেছে নতুন এক পপ কালচার, ‘বুক রেভ’। রেভ পার্টী বলতে সাধারণত উচ্চ স্বরের ইলেকট্রিক ডিস্ক মিউজিক আর পার্টি বোঝায়।

কিন্তু সেখান থেকে একেবারেই আলাদা এক আয়োজন ‘জুসি বুক রেভ’। এখানে নাচের ফ্লোরে মানুষ একত্রিত হন ঠিকই, তবে হাতে থাকে বই। ডিজে আর সরাসরি সংগীত পরিবেশনের আবহে সবাই নিজের মতো করে ডুবে যান পড়ার জগতে।

উদ্দেশ্য শুধু বই পড়া নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে পড়া হয়ে উঠবে আনন্দের, স্বস্তির এবং মানুষের সঙ্গে যুক্ত হওয়ার আরেকটি উপায়।নাচের ফ্লোরে বইয়ের আসর২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর টোকিওর শিমোকিতাজাওয়ার সংগীত ভেন্যু স্প্রেডে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর