সিইসি জ্ঞানেশ কুমারের পদ্যতাগের দাবিতে বিক্ষোভের সময় এক প্রতিবাদকারীকে আটক করে পুলিশ। ১৪ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ভারতে বিজেপি সরকারের বিরোধীরা যন্তর মন্তর অভিযান চালিয়ে যাচ্ছেন। আজ বুধবারও মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে দফায় দফায় যন্তর মন্তর অভিমুখে মিছিলে শামিল হন বাম ও কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের নেতা–কর্মীরা। পুলিশ অবশ্য কাউকেই বেশি দূর এগোতে দেয়নি। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
সিপিএমের ছাত্রসংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মিছিল আজ দুপুরে ফিরোজ শাহ রোড থেকে শুরু হয়। প্রায় একই সময় কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন এনএসইউআই ও যুব কংগ্রেসের কর্মীরা আচমকা মিছিল শুরু করেন যন্তর মন্তরের অদূরে প্যাটল চক মেট্রোস্টেশনের সামনে থেকে। কিছুটা এগোতেই পার্লামেন্ট স্ট্রিট থানার কাছে পুলিশ মিছিলকারীদের পথ রোধ করে। বেশ কিছুক্ষণ দুপক্ষে ধস্তাধস্তি চলে। তারপর তাঁদের বাসে করে নিয়ে যাওয়া হয়।
ফিরোজ শাহ রোড থেকে আটক করা হয় সিপিএমের রাজ্যসভার সদস্য ভি শিবদাসনকে।ভোটার তালিকার বিশেষ সংশোধনের (এসআইআর) নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।