advertisement
advertisement

স্তন ক্যানসার স্ক্রিনিংয়ে ম্যামোগ্রাম কখন করবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
স্তন ক্যানসার স্ক্রিনিংয়ে ম্যামোগ্রাম কখন করবেন

স্তন ক্যানসার

advertisement

ব্রেস্ট ক্যানসার বা স্তন ক্যানসার নারীদের অন্যতম ক্যানসার। তবে আশার কথা হলো, রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার সুযোগ ও সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু শুরুতে অনেক সময় কোনো ব্যথা, চাকা বা স্পষ্ট উপসর্গ থাকে না। এ কারণেই বয়স ও ঝুঁকি অনুযায়ী নিয়মিত স্ক্রিনিং গুরুত্বপূর্ণ।

স্ক্রিনিংয়ে কিছু পদ্ধতি অনুসরণ করা হয়।সাধারণ ঝুঁকির নারীদের ক্ষেত্রে ৪০ থেকে ৭৪ বছর বয়স পর্যন্ত প্রতি দুই বছরে একটি স্ক্রিনিং ম্যামোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। ম্যামোগ্রামের উদ্দেশ্য হলো কোনো উপসর্গ হওয়ার আগেই স্তনের সন্দেহজনক পরিবর্তন বা ক্যানসার শনাক্ত করা। তবে সবার ঝুঁকি এক নয়।

যাঁদের বিআরসিএ–১ বা বিআরসিএ–২ জিনের মিউটেশন, খুব শক্তিশালী পারিবারিক ইতিহাস, অল্প বয়সে শরীরের ঊর্ধ্বাংশে রেডিয়েশন নেওয়ার ইতিহাস থাকে, তাঁদের জন্য আরও আগে এবং ঘন ঘন স্ক্রিনিং প্রয়োজন হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর