জরুরি অবস্থা জারির পর পেশোয়ারের রাস্তায় পুলিশের টহল
ইসলামাবাদে কয়েক দিন ধরে চলা গুঞ্জনই শেষ পর্যন্ত গত রোববার সত্যি হলো। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারকে বরখাস্ত করা হলো। শনিবার থেকেই এ নিয়ে নানা আলোচনা চলছিল।সারা দিন ধরে মূলধারার সংবাদমাধ্যমে সম্ভাব্য জরুরি অবস্থা জারির খবর প্রচার করা হয়। বলা হচ্ছিল, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার সকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডাকবেন।
তবে শনিবার সন্ধ্যা নাগাদ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সরকারি ও বিরোধী দলের নেতারা প্রকাশ্যে ও আড়ালে একের পর এক বৈঠক করেন। উদ্দেশ্য ছিল শেষ মুহূর্তে কোনোভাবে এই কঠিন সিদ্ধান্ত এড়ানো। তবে এসব আলোচনার ফল কী হবে, তা স্পষ্ট ছিল না। সরকার ও পিটিআইয়ের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) আলোচনায় যুক্ত হয়।ইমরান খান কি ভুট্টোর ভাগ্য বরণ করতে যাচ্ছেনদলটি দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেয়।
রোববার সকালে টেলিভিশন চ্যানেলগুলো জানায়, মন্ত্রিসভার বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী মাওলানা ফজলুর রহমানকে ফোন করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।