advertisement
advertisement

ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে এবার ৬৪টি সিসি ক্যামেরা বসাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গতকাল বিকেলে

advertisement

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দুর্গাপূজা আয়োজনে ১ কোটি ৫২ লাখ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। এসব অর্থই আসবে বিজ্ঞাপন ও অনুদান থেকে। গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দুর্গাপূজার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ।

আয়োজকেরা জানান, এবার তাঁদের প্রতিপাদ্য ‘পরিবেশবান্ধব দুর্গাপূজা’।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সুকুমার পাল দীর্ঘদিন ধরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের প্রতিমা তৈরি করে থাকেন। এবারও তিনি প্রতিমা তৈরি করছেন। দেড় মাস আগে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের কাজ। ১ লাখ ৮০ হাজার টাকা খরচে এই প্রতিমা তৈরি করা হচ্ছে।দেড় মাস আগে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে।

এখন চলছে শেষ পর্যায়ের কাজমহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঢাকেশ্বরীর মেলাঙ্গনে দুর্গাপূজার জন্য তাঁরা বাজেট করেছেন ১ কোটি ৫২ লাখ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর